কুরআনের হৃৎপিণ্ড (Heart of Quran)
সূরা ইয়াসিন — বাংলা উচ্চারণ, অনুবাদ ও ফজিলত
পবিত্র কুরআনের ৩৬ নম্বর সূরা। মাক্কী এই সূরায় রয়েছে মোট ৮৩টি আয়াত ও ৫টি রুকু। একে আল-কুরআনের হৃৎপিণ্ড বলা হয়েছে।
সূরা ইয়াসিন পূর্ণাঙ্গ তিলাওয়াত
ক্বারী মিশারি রাশিদ আল-আফাসী
📖 সূরা ইয়াসিনের শুরুর আয়াতসমূহ (১–১২)
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
يسٓ ﴿١﴾ وَٱلْقُرْءَانِ ٱلْحَكِيمِ ﴿٢﴾ إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ ﴿٣﴾ عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ ﴿٤﴾ تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ ﴿٥﴾ لِتُنذِرَ قَوْمًۭا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمْ فَهُمْ غَٰفِلُونَ ﴿٦﴾

বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১. ইয়া-সীন। ২. ওয়াল কুরআ-নিল হাকীম। ৩. ইন্নাকা লামিনাল মুরসালীন। ৪. ‘আলা- সিরা-তিম মুসতাক্বীম। ৫. তানযীলাল ‘আযীযির রাহীম। ৬.লিতুনযিরা ক্বাওমাম মা- উনযিরা আ-বা-উহুম ফাহুম গা-ফিলূন।
১. ইয়া-সীন। ২. ওয়াল কুরআ-নিল হাকীম। ৩. ইন্নাকা লামিনাল মুরসালীন। ৪. ‘আলা- সিরা-তিম মুসতাক্বীম। ৫. তানযীলাল ‘আযীযির রাহীম। ৬.লিতুনযিরা ক্বাওমাম মা- উনযিরা আ-বা-উহুম ফাহুম গা-ফিলূন।
বাংলা অনুবাদ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১. ইয়া-সীন।
২. শপথ প্রজ্ঞাময় কুরআনের!
৩. নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত,
৪. সরল-সঠিক পথের উপর প্রতিষ্ঠিত।
৫. এ কুরআন মহা পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ,
৬. যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করতে পারেন, যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, যার ফলে তারা উদাসীন হয়ে রয়েছে।

🌟 সূরা ইয়াসিনের মর্যাদা ও ফজিলত
১. কুরআনের হৃদয়: রাসূলুল্লাহ (সা.) বলেছেন— "প্রত্যেক বস্তুরই একটি হৃদয় থাকে, আর কুরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য দশবার সম্পূর্ণ কুরআন পাঠের সওয়াব লিখে দেন।" (জামে তিরমিজি: ২৮৮৭)
২. প্রয়োজন পূর্ণ হওয়া ও ক্ষমা লাভ: হযরত আতা ইবনে আবু রাবাহ (রহ.) বর্ণনা করেন— রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি দিনের শুরুতে বা সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, তার সারাদিনের সমস্ত বৈধ প্রয়োজন ও চাওয়া পূর্ণ করে দেওয়া হবে।" (সুনানে দারিমি)
৩. মুমূর্ষু ব্যক্তির নিকট তিলাওয়াত: নবী করিম (সা.) নির্দেশ দিয়েছেন— "তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের পাশে সূরা ইয়াসিন পাঠ করো।" এর ফলে রুহের বিদায় সহজ ও শান্তিময় হয়। (সুনানে আবু দাউদ: ৩১২১)
📖 অন্যান্য গুরুত্বপূর্ণ সূরা ও আমলসমূহ